জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে প্রশ্ন তুলেছেন, ‘তারেক রহমান কি হাসিনা হতে চান?’ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই প্রশ্নটি করেন।

সারজিস আলম অভিযোগ করেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয়বারের মতো বিএনপির সন্ত্রাসীদের দ্বারা তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে অন্য এক পোস্টে তিনি জানান, সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িতে রক্তাক্ত হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা এবং গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তবে এই বিষয়ে সিলেটের পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গোলাপগঞ্জে কর্মসূচি শেষ করে কানাইঘাটে যাওয়ার পথে সারজিস আলমের গাড়ির লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

ড়ির কাঁচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য যে, গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির একটি পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল এনসিপি।

যদিও বিএনপি নেতারা বরাবরই এই হামলার অভিযোগ অস্বীকার করে আসছেন।