র‍্যাব বিলুপ্ত করে নতুন নামে বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল।

এরই মধ্যে জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ উত্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদের অধিবেশনে বিলটি পেশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, র‍্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা এবং আনুষঙ্গিক নিয়মাবলি নির্ধারণের লক্ষ্যেই এই বিলটি আনা হয়েছে।

তবে বিলটি উত্থাপনের শুরুতেই এর তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান যেন বিলটি উত্থাপনের অনুমতি না দেওয়া হয়। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘র‍্যাব বিলুপ্ত করে বর্তমান জনবল ব্যবহার করেই নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে, তা মূলত নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা ছাড়া আর কিছু হবে না।

এটি মূলত র‍্যাবের পুনর্গঠনেরই নামান্তর।’