জাতীয় সংসদ ভবন থেকে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের স্মৃতির প্রতি বিনম্র সম্মান জানান। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে প্রত্যাবর্তন করেন তিনি। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন মির্জা আব্বাস।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এদিন প্রথমবারের মতো উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।
















