শাহাবুদ্দিন আহামেদ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শিকারপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এবং

পলাতক আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় এজাহার দাখিল করা হয়েছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।