সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন।
সোমবার (০৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হঠাৎ ঘটে যাওয়া এই হামলায় সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।











