সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য নির্ধারিত তিনটি বই সংক্রান্ত আগের আদেশ বাতিল করেছে সরকার।

এর মধ্যে ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবনী এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বই। সোমবার (০৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের ওই আদেশে স্পষ্ট জানানো হয়েছে যে, গত ৩ জুন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা এখন বাতিল করা হলো।

এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট বইগুলো আর লাইব্রেরিতে সংরক্ষণ করার প্রয়োজন নেই।