ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সারজিস সেখানে লেখেন, ছাত্রদল যত দ্রুত ছাত্রলীগের মতো আচরণ করবে, তাদের পরিণতি তত দ্রুত এবং আরও করুণ হবে। অন্যদিকে, আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি আনুষ্ঠানিক কর্মসূচি চলাকালে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।