ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডন হককে আটক করে, এরপর সিআইডির একটি বিশেষ দল তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। সিআইডির অধীনে এই মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।