রাকিব হাসান: "সমস্যা আছে দেখেই আমরা এখানে আসছি এটা প্রথম অনুধাবন করতে হবে। আলদি থেকে মাখহাটি যে রাস্তাটা এটা আমরা সরজমিনে দেখে গেলাম। অতিদ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা ইনশাআল্লাহ করব।"
মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালি-পূর্ব মাখহাটি-আলদী বাজার সড়কের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের অভিযোগ শোনার পর এভাবেই দ্রুত সংস্কারের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
বুধবার (১ জুলাই) দুপুরে মাখহাটি গুরু চরণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে সড়কটির দীর্ঘদিনের দুরবস্থার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী নুরে জান্নাত রোশনাই, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।











