দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। অলি আহমদ রাষ্ট্রপতি প্রার্থী হলেও সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সিইসির তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন এবং ৩৪৩টি ভোটই বৈধ হয়েছে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টি এবং অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।









