দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় সংসদে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। সিইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন এবং ৩৪৩টি ভোটই বৈধ হয়েছে।

এর মধ্যে ২৫৫টি ভোট পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপর প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।