ফেনী প্রতিনিধি
ফেনীর পরশুরামে এক ব্যবসায়ীর চারটি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ সেই বিতর্কিত বনবিভাগে কর্মচারীর ফারুকের বিরুদ্ধে।
ফারুক বন বিভাগের কেউ নয় বলে দাবি করা সেই বিতর্কিত বন বিভাগের কর্মচারী ফারুক এবার কলেজ রোডে বসবাসকারি ব্যবসায়ী নুর আলমের চারটি ছাগল নিয়ে গেছে।
মঙ্গলবার বিকেলে স্টিল ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার পাশে গাছের পাতা খাওয়ার অভিযোগে চারটি ছাগল নিয়ে যান।
এরপর বন বিভাগের ফারুক ছাগল মালিকের কাছে ২০০০ টাকা দাবি করেন।
মামলার তদন্ত করতে কোলাপাড়া গেলে পরশুরাম থানা পুলিশের এক এসআইসহ তিন পুলিশের উপর হামলার আসামী ফারুক বন বিভাগের কেউ নন বলে রেঞ্জ কর্মকর্তা লিখিতভাবে জানিয়েছিলেন।
উপজেলা গেইটের বিপরীতের বিশিষ্ট ব্যবসায়ী নুর আলমের নামের দুটি ছাগল ও দুটি বাছুর নিয়ে যায়। ব্যবসায়ী নুর আলম সারাদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে জানতে পারেন বন বিভাগ কর্মচারী ফারুক চারটি নিয়ে গেছে।
ব্যবসায়ী নুর আলম ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি তার কাছে ২ হাজার টাকা দাবি করেন। একটু যে ব্যবসায়ী নূর আলম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ইউএনও ব্যবসায়ীকে থানায় যাওয়ার পরামর্শ দেন। কিন্তু রাত সাড়ে ১০ টা পর্যন্ত ব্যবসায়ী ছাগল ফারুকের কাছ থেকে উদ্ধার করতে পারেনি।
বক্তব্য জানতে ফারুকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফারুকের বিরুদ্ধে বিভিন্নজনকে মামলার ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায়সহ অসংখ্য অপকর্মের অভিযোগ রয়েছে।















