ফেনী প্রতিনিধি
নুর নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমনের দিন পবিত্র ইদে মিলাদুন্নবী( সাঃ) উদযাপন উপলক্ষে ফেনীতে আনন্দ মিছিল বের করে জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত। বুধবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত পাগলা মিয়া (রহঃ) এর মাজার শরীফে এসে আলোচনা সভা, মিলাদ,মুনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে শেষ হয়।
আলোচনায় অংশ নেন জসনে জুলুস কমিটির নেতা খোন্দকার নজরুল ইসলাম, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, মাওলানা মহি উদ্দিন, মাওলানা কাজী নুরুল আলম, মাওলানা জাকির হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সোহেল,মুফতী ফয়েজ উল্লাহ আল কাদেরী প্রমুখ। এছাড়া জেলার
দাগনভূইয়া জসনে জুলুস তথা আনন্দ মিছিল বের করা হয়। বুধবার সকালে উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ মিছিলের আয়োজনে করে।
মিছিলটি শহরের হযরত মাওলানা মাইজ্জা হুজুর রহঃ এর মাজার শরীফ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বড় মসজিদে গিয়ে আলোচনা সভা ও মিলাদের মাধ্যমে শেষ হয়। আলোচনায় অংশ নেন আল্লামা মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা নুরুল আবসার মনসুর, মাওলানা সোলাইমান,
মাওলানা ওয়ায়েস উল্লাহ, মাওলানা কাজী জুলফিকার আলম প্রমুখ।
আনন্দ মিছিলে ধর্মপ্রাণ মুসলমানেরা নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রেসালাত ইয়া রাসুলুল্লাহ(সাঃ) অংশ গ্রহণ করে।এছাড়া জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায়ও পবিত্র ইদে মিলাদুন্নবী ( সাঃ) উদযাপন উপলক্ষে মিছিল বের হয়।















