যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের এই তথ্য জানান। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, আন্দরাবি বলেন, ‘এমওইউ-এর শর্তাবলি মেনে সব পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও উল্লেখ করেন যে, চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়নে পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে।