মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছেছেন।

এবারই প্রথমবারের মতো তিনি বাংলাদেশ সফর করছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফরটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ এবং বর্তমান কৌশল যাচাই করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনার কথা রয়েছে তার।