আলমগীর কবীর হৃদয়

পাবনা জেলায় চিকিৎসা-বর্জ্য থেকে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা-এর যৌথ উদ্যোগে সদর উপজেলার থানা মোড় ও গোডাউন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় দুটি চিকিৎসা-সেবা প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ (নয় হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

জেলা প্রশাসন, পাবনার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা ও সালমা আক্তার অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান পরিচালনায় জেলা পুলিশ, পাবনার একদল সদস্য সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা-বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।