অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে হাসপাতালে গিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (২১ অক্টোবর) রাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।