মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,
রুখবো মাদক, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এবং সকল অংশগ্রহণকারীদের মাঝে মাদকের বিস্তার সম্পর্কে ধারণা দিতে মঙ্গলবার ( ৪ আগস্ট ) বিদ্যালয়ে মাদকবিরোধী কমিটির উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রবিউল ইসলাম। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসাইন।
আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পরে প্রধান শিক্ষক মোঃ কামাল হোসাইন শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন মাদক সম্পর্কে আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে কারণ মাদকের করাল গ্রাস থেকে আমাদের সকলের মুক্ত হতে হবে।









