মো. আমিনুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যুবদল নেতা মাহবুব আলম জমাদ্দার দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেছেন।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় কৈখালী বাজারের ব্যবসায়ী ও হাটে আগতদের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া চেয়ে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় দলীয় নেতাকর্মী ছাড়া স্থানীয় গন্যমান্য লোকজন তার সাথে ছিলেন।
লিফলেট বিতরণ কালে, মাহবুব আলম জমাদ্দার বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং সে যদি জনগণের ভোটে চেয়াম্যান নির্বাচিত হতে পারেন, তবে চেঁচরী রামপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়বেন। মাদক, সন্তাস, চাঁদাবাজ, বাল্যবিয়েসহ সমাজের সকল ধরনের অনিয়ম দূর্নীতিমুক্ত করার অঙ্গিকারও করেন তিনি। যুবদল নেতা আরো বলেন, এলাকার মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।















