বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে এ কর্মসূচির আয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা অফিস থেকে একটি রেলি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল,উপজেলা এনসিপির আহবায়ক শাহ্ আজিজ, সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ সহ আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি স্মরণে
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে দোয়া করেন।







