পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদরের কদমতলায় ‘ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর স্বেচ্ছাসেবক ও স্থানীয় যুবকদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পক্ষ থেকে দেওয়া ফুটবলটি কদমতলায় উপস্থিত যুবকদের মাঝে আনুষ্ঠানিকভাবে তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল্লাহ।

এ সময় যুব সমাজের পক্ষ থেকে ফুটবলটি গ্রহণ করেন জনাব কামরুল ইসলাম ও জনাব মোঃ শহিদুল।

বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব মোঃ জামাল হোসাইন, অর্থ সম্পাদক জনাব মোঃ আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ মামুন খান এবং স্থানীয় গ্রাম পুলিশ জনাব মোঃ আসাদুল শেখ। এ ছাড়া কদমতলা মাঠ প্রাঙ্গণে স্থানীয় যুব সমাজের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে সুস্থ ধারার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে যুক্ত রাখতে এবং অপসংস্কৃতি থেকে দূরে সরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীতেও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।