ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কেন্দ্র করে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে জানান, অনুষ্ঠানটির আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে বাংলাদেশের পক্ষ থেকে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সূত্র: রয়টার্স।