জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুম ও অন্যান্য সমস্যার সমাধান যদি সংসদেই করা যেত, তবে লংমার্চের প্রয়োজন হতো না।

সরকারের কারণেই রাজপথে নামতে ও লংমার্চ করতে বাধ্য হয়েছেন তারা।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।