রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে মোট ৪৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বিস্তারিত জানান, অভিযানে ডিএমপির মিরপুর বিভাগ সবচেয়ে বেশি ১৩৫ জনকে আটক করেছে। এছাড়া উত্তরা বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, লালবাগ বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, রমনা বিভাগ ৩৪ জন, গুলশান বিভাগ ৩১ জন, গোয়েন্দা বিভাগ ৬ জন এবং সিটিটিসি বিভাগ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে পুলিশ ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিল, ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির ওই কর্মকর্তা।










