জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক হুজুরকে ঘিরে হুমকির ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আম জনতার সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের আমিরসহ সেখানে এলে অতীতের ঘটনার পুনরাবৃত্তি হতে পারত।

তাদের আবারও জুতার মালা পরতে হতো বলে মন্তব্য করেন তিনি। মাঝেমধ্যে বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসেন জানিয়ে তারেক রহমান বলেন, খতিব আব্দুল মালেক হুজুরকে নিয়ে হুমকির ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিশেষভাবে সেখানে এসেছেন। তিনি বলেন, ‘যারা হুমকি দিয়েছে, তারা তাদের আমিরসহ এখানে এলে আবার ইতিহাসের পুনরাবৃত্তি হতো।

আবার জুতার মালা পরতে হতো। এটাই আরকি।’ এ বিষয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছেন বলেও জানান তিনি। আম জনতার সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ যে রাজনৈতিক দলই করুক না কেন, তারা ইসলাম পালন করতে চায়। প্রত্যেকেরই ধর্মীয় বিষয়ে নিজস্ব মুরুব্বি ও ওস্তাদ রয়েছেন। তারা কে, তা সবাই জানেন। পরে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন মো. তারেক রহমান।