জিহাদ হোসেন
বরিশালের বাকেরগঞ্জে তিন জন মাদকসেবীকে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নে বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মাদক বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় তিন জন মাদকসেবীকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল একজনকে দুই মাস ও দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনজনকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।















