তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহে আজ শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন দেশের বিদেশি অতিথিরা।

সেখানে ইরানি পতাকায় মোড়ানো মোট পাঁচটি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটিতে রয়েছে এক নিষ্পাপ শিশুর মরদেহ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের এক যৌথ সামরিক হামলায় আলি খামেনি তার পরিবারের একাধিক সদস্যসহ নিহত হন।

খামেনির পাশাপাশি সেখানে রাখা অন্য মরদেহগুলো হলো— তার জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং তার মাত্র ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি। ইরানি সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে রাখা সবচেয়ে ছোট কফিনটিতেই রাখা হয়েছে ওই ১৪ মাস বয়সী শিশু জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

সূত্র: সিএনএন।