ইরানের সুদূর দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর শহরের নিকটবর্তী একটি সেনা ছাউনিতে ক্ষেপণাস্ত্র হামলায় সেনা সদস্য নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
একই সঙ্গে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশের দক্ষিণাঞ্চলে চালানো হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে মার্কিন বাহিনী ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ-অবরোধ আরোপ করেছে।
এর ফলে গত ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে এবং বর্তমানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণই হয়ে দাঁড়িয়েছে মূল কেন্দ্রবিন্দু।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি কোনো চুক্তিতে সম্মত না হয়, তবে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে মার্কিন হামলা আরও বাড়ানো হবে।











