জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদরদপ্তরে এই প্রাতরাশের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সমবেত হওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সফরসঙ্গীদের সম্মানে মহাসচিব এই অভ্যর্থনা ও প্রাতরাশের আয়োজন করেছিলেন।
প্রাতরাশ শেষে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে অংশ নেবেন বলে জানা গেছে।
















