মোঃ শান্ত শেখ
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেট চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি টুঙ্গিপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাজারে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে এ সময় টুঙ্গিপাড়ার প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
র্যালি শেষে এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বাগত জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

















