আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৮ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।
রবিবার (০৬সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।
এর আগে, শনিবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার চারালপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ আলিফ ইসলাম (২০), একই এলাকার সোহেলের ছেলে মোঃ রমজান (১৯), আইজ উদ্দিন ছেলে মোঃ আঃ মজিদ (৩০), হারুন মিয়ায় ছেলে আশিকুল ইসলাম আসিফ (২৪), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার ধানকুনিয়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ নাহিদ ইসলাম (১৯), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার নলমা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আসাদ তালুকদার (২৬), খুলনা জেলার পাইকগাছা থানার কানাখালী এলাকার প্রকাশ মন্ডলের ছেলে শ্রী শাওন মন্ডল (২০) ও কুষ্টিয়া জেলার কুমারখালী থানার তেবারিয়া এলাকার মোঃ রহিদ (১৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার চাড়ালপাড়া এলাকা থেকে ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেটে আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৪৫,৬০০ টাকা।
আটক আসামী মোঃ রমজান (১৯), এর বিরুদ্ধে ০১ টি হত্যা মামলা রয়েছে। ও আসামী আশিকুল ইসলাম আসিফ (২৪), এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০১ টি অন্যান্য ধারায় মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

















