টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি দল টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুরুল হাকিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের আমির হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, নুরুল হাকিম চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা

গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।