সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজারে আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রায় পৌনে এক কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করা হয়েছে।
একই সঙ্গে জালের মজুদদার একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল আনন্দ বাজার সংলগ্ন তিতাস নদীর তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








