এসডি সোহেল রানা
আজ ২৭ জুলাই ২০২৬ তারিখে শেরপুর সফর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেইন, এমপি কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় পুলিশ সুপার, শেরপুর জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউজ, শেরপুরে উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।











