২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। সোমবার (১০ আগস্ট) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এবারের সামগ্রিক পাসের হার মাত্র ৬২.২৫ শতাংশ।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এই সংকটজনক পরিস্থিতির কারণ অনুসন্ধান করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘কোথায় ঘাটতি রয়েছে এবং কোথায় আরও যত্ন ও কার্যকর উদ্যোগ প্রয়োজন—সেসব বিষয়ে আলোচনা করা জরুরি।’ তিনি মনে করেন, কেবল শিক্ষার্থীদের ওপর দায় না চাপিয়ে শিক্ষক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামগ্রিক শিক্ষা কাঠামোর ত্রুটি নিয়ে গভীরভাবে ভাবতে হবে।
দেশের শিক্ষা ব্যবস্থার টেকসই সমাধান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।







