এসডি সোহেল রানা
শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়াকে (২১) চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে র্যাব-৭, সদর কম্পানি, পতেঙ্গার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।






