হাফিজুর রহমান খান
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা লাভ করেছেন।
সোমবার (২৭ জুলাই ২০২৬) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন।
জানা গেছে, মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা, ধারাবাহিক অভিযান পরিচালনা এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করায় এ স্বীকৃতি প্রদান করা হয়। চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার মধ্যে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী এই সম্মান অর্জন করেন।
এ সম্মাননা প্রাপ্তিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন মহল ও শুভানুধ্যায়ীরা ওসি শেখ মোহাম্মদ আলীকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাদক নির্মূলে তাঁর নেতৃত্বে আরও কার্যকর অভিযান পরিচালিত হবে।






