এসডি সোহেল রানা

শেরপুরের শ্রীবরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে শ্রীবরদী থানার ওসি নুরুল আলমের নির্দেশনায় এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর সদরের পোড়াগড় মিনি স্টেডিয়ামের সামনে ভায়াডাঙ্গা-শ্রীবরদী সড়কে অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পোড়াগড় গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং পশ্চিম তাতিহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সুখন (২২)।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

শনিবার গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে