তরিকুল ইসলাম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ড এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে জনসমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে স্থানীয় কার্যালয় গুলোতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার প্রত্যয় নিয়ে দলটি গঠিত হয়। শহিদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্তী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

















