ফয়সাল আহমেদ

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'মাছরাঙা টেলিভিশন'-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার নিংগইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।"

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিরা মাছরাঙা টেলিভিশনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

​মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:​তাশরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা​এস. এম. রাজু আহমেদ, সভাপতি, সিংড়া মডেল প্রেসক্লাব জুলহাস কায়েম, সাধারণ সম্পাদক, সিংড়া মডেল প্রেসক্লাব হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, আইডিয়াল প্রেসক্লাব ​আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক, নিংগইন উচ্চ বিদ্যালয়

এছাড়াও নিংগইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।