ফয়সাল আহমেদ
নানা কর্মসূচি, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের সিংড়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংড়ায় আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এ সময় দলীয় নেতাকর্মীরা গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়; এটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও জাতীয়তাবাদী চেতনার একটি শক্তিশালী আন্দোলনের নাম।”
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষের কল্যাণ এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।
সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, সাইদুর রহমান সাধু, বজলার রহমান বাচ্চু, আফসারুজ্জামান, শাহাদৎ হোসেন, ব্যারিস্টার মো. ইউসুফ আলী, রাশেদুল ইসলাম, রফিকুল ইসলাম বুলেট, রিয়াদ মোস্তফা, নঈমুদ্দিন মন্টু, কায়সার হায়দার হেলাল, এডভোকেট মো. আলী আজগর খাঁন, মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, আসাদুজ্জামান মিঠু, আলহাজ্ব রোজাউল করিম বাবলু, রুহুল আমিন, সাইফুল ইসলাম আর্মি, রফিকুল ইসলাম রফিক, এম. এ. মালেক, আতাউল গনি ওসমানী পলাশ, মিনহাজুল আবেদীন কাজল, আব্দুল্লাহ আল কাফি, আবুল হাসান ডাবলু, ওমর ফারুক, অধ্যাপক হারুন অর রশিদ, মিজানুর রহমান মিলন, আসাদুজ্জামান আসাদ, মানিক হোসেন, ডেইজি আহমেদ, আঞ্জুমান আরা, এডভোকেট মো. নাজমুল হক, মুক্তার হোসেন, উৎপল কুমার, মেহেদী হাসান লেমন, হাসানুল হক হাসান, নূর মোহাম্মদ মাস্টার, নাজমুল হক বকুল, অফিজ উদ্দিন, জহরুল ইসলাম, আতিকুর রহমান আতিক, মমতাজ বেগম ও আফরোজা আক্তার ইতি।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংড়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মিলন হোসেন মাস্টার, আনোয়ার হোসেন খাঁন, হিরাদুল ইসলাম হিরো, খায়রুজ্জামান সিটু, মিলন মাহমুদ, হুমায়ূন কবীর, রাকিব হাসান, এ. বি. সিদ্দিকসহ অনেকে।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
















