মাফিকুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি শাহানুর আলম শানু।

সোমবার (১ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করেন।

শাহানুর আলম শানু বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক। গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

শাহানুর আলম শানু ফুলবাড়ী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বিএনপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”