এসডি সোহেল রানা

শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ -২জনকে আটক করেছে বিজিবি

শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ সময় ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি‍‍`র) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ২৩ জুলাই বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জুয়েল রানা (২৫) ও মো.সামিউল (১৮)কে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।