সেনবাগ প্রতিনিধি
সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সেনবাগ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল হান্নান লিটনের বাবা, উত্তর শাহাপুর মোল্লাবাড়ি নিবাসী আবুল খায়ের মোল্লা ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবুল খায়ের মোল্লার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
















