শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর
টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সোহেল সিদ্দিকী।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্রী শ্রী মিত্রবাড়ি মহাশ্মশান দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিত্রবাড়ি মহাশ্মশান পূজা কমিটির সভাপতি শ্রী প্রেমা চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী বিদ্যুৎ কুমার সাহাসহ পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় তাঁতীদল নেতা মো. সোহেল সিদ্দিকী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে।















