মোঃ আরিফুল ইসলাম মুরাদ
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, সিলেট-এর সুযোগ্য মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব কমল ভট্টাচার্য্য মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়, সিলেট-এর উপমহাব্যবস্থাপক জনাব মোঃ ফজলুল হক ও উপমহাব্যবস্থাপক জনাব মোঃ আছগার হোছাইন। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জোনের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ আশরাফ হোসেন।
সভায় দয়ামীর শাখা, খাদিমপুর শাখা, হাবড়া বাজার শাখা, এবং কুরুয়া শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। সভায় খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণ, শ্রেণিকৃত ঋণ হ্রাস, পুনঃতফসিলকরণ ও আদায়যোগ্য ঋণের দ্রুত নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ঋণ আদায়ে মাঠ পর্যায়ে তৎপরতা বৃদ্ধি, ঋণগ্রহীতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং আইনগত ব্যবস্থা গ্রহণের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এছাড়াও আমানত সংগ্রহ, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, নতুন হিসাব খোলা, এসএমই ও কৃষিঋণ বিতরণ, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ, মুনাফা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ব্যবসায়িক সূচকে শাখাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। শাখাভিত্তিক লক্ষ্য অর্জনের বর্তমান অবস্থা মূল্যায়নের পাশাপাশি আগামী সময়ের জন্য বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তরিকতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকসেবা উন্নয়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের প্রদত্ত বিভিন্ন নির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে শাখাসমূহ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাটি ফলপ্রসূ আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে সমাপ্ত হয়।






