নিজস্ব প্রতিবেদক : উচ্ছ্বাস, উদ্দীপনা এবং মানবতার সেবায় নতুন প্রত্যয় নিয়ে রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের কলার (দায়িত্ব) হস্তান্তর ও ২০২৬–২০২৭ রোটারি বর্ষের উদ্বোধনী সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই)রাতে ঢাকা বোট ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।

এবারের রোটারি বর্ষের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Create Lasting Impact” (টেকসই প্রভাব তৈরি করুন)।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন রোটারি বর্ষের নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন। নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. রবিউল ইসলামের সভাপতিত্বেই সভাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারির কান্ট্রি কো-অর্ডিনেটর (জাতীয় সমন্বয়কারী) পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান।

বিশেষ অতিথি ও ক্লাব নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিদায়ী সভাপতি (IPP) ও সহকারী সমন্বয়কারী

ফারজানা তানিয়া, রিপসা (RIPSA) প্রধান প্রশাসনিক সমন্বয়কারী পিপি মাহমুদুল হাসান তুহিন, রিপসা (RIPSA) জনসংযোগ (Public Image) সমন্বয়কারী আইপিপি লুবনা আফরোজ, সাবেক সভাপতি (Past President)।মো. নুরুন নবী: প্রতিষ্ঠাতা সভাপতি (Charter President) দাতা মাগফুর।

এছাড়াও অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের সাধারণ রোটারিয়ানবৃন্দ এবং 'ক্রিয়েট লাস্টিং ইমপ্যাক্ট প্রেসিডেন্টস'রা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী 'কলার হস্তান্তর' পর্ব। বিদায়ী নেতৃত্বের কাছ থেকে কলার গ্রহণের মাধ্যমে নতুন সভাপতি আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্বভার বুঝে নেন এবং নতুন রোটারি বর্ষের শুভ সূচনা ঘোষণা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা মানবসেবা, নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য, ক্লাবের সদস্য বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়নে রোটারির বৈশ্বিক ও স্থানীয় অঙ্গীকারের কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সমাজে দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনতে আগামী দিনগুলোতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি চমৎকার ও সফলভাবে সম্পন্ন হওয়ায় রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের পক্ষ থেকে উপস্থিত সকল সম্মানিত অতিথি, রোটারিয়ান এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় এই আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে বলে ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।