বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় অবস্থিত কৃষি মন্ত্রণালয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে তিনি সেখানে যান। উক্ত বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি এবং মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রমসহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করার বিষয়টি বিশেষ নজর কেড়েছে।
পেশাদারিত্বের সাথে কৃষি খাতের উন্নয়ন নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।

















