এসএম এরশাদ আলী রাশেদ: মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় রাঙ্গামাটির লংগদুতে তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (১৫ জুন) সকাল এগারোটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিকের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় লংগদু উপজেলার তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) মোঃ শাহ নেওয়াজ চৌধুরী, লংগদু প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান ও লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ।
এসময়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।











