চলমান প্রাকৃতিক দুর্যোগ ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে থাকার বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আর্তমানবতার সেবায় ইতোমধ্যে বন্যাদুর্গতদের মাঝে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকার জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এসব কথা বলেন। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বর্তমানে প্রশাসনের সাথে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রত্যন্ত এলাকায় ত্রাণ ও সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে নিরলসভাবে নিয়োজিত রয়েছে।

সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।